শিবগঞ্জে বিএনপির আনন্দ মিছিল সমাবেশ অনুষ্ঠিত – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

শিবগঞ্জে বিএনপির আনন্দ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১১৬ Time View

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে শেখ হাসিনা সরকারের পতন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে বিএনপির কার্যালয় থেকে শুরু হওয়া আনন্দ মিছিল শেষে উপজেলার তারেক চত্বরে পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলামের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় অডিও কলের মাধ্যমে লন্ডন থেকে কথা বলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম।

সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড: আব্দুল ওহাব, বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি এস এম তাজুল ইসলাম, বিএনপি নেতা তাহেরুল ইসলাম, শফিকুল ইসলাম শাহীন, এম আবু তাহের, মাস্টার হারুনর রশীদ, ফারুক আহমেদ, আব্দুল ওয়ারেস, রুহুল আমিন ফটু, তোফায়েল আহম্মেদ সাবু, আকবর আলী তালুকদার, মোকলেছুর রহমান, ওসমান গণি, রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, যুবদল নেতা খালিদ হাসান আরমান।

এসময় উপস্থিত ছিলেন মহিলা দল নেত্রী পৌর কাউন্সিলর মিনারা বেগম, ফাহিমা আক্তার, সুলতানা বেগম, পৌর কাউন্সিলর শামসুন্নাহার, পৌর যুবদল নেতা আবু শাহীন, মাহাদী হাসান তমাল, আতিকুর রহমান সুজন, স্বেচ্ছাসেবক দল নেতা এবিএম মাসুদ রানা মাছুম, রায়হানুল হক রনি, শাহিদুল ইসলাম সোহেল, জাকিরুল ইসলামস জনি, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল হোসেন বাপ্পি, মেহেদী হাসান মেহেদী, বারিক মোল্লা, জনি মন্ডল, আইয়ুব কাজী, উপজেলা ছাত্রদল নেতা বিপুল রহমান, পৌর ছাত্রদল নেতা শাহিনুর ইসলাম আলামিন, সাকিব হাসান প্রমূখ। এতে উপস্থিত ছিলেন উপজেলার ১২ ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102