এবার শিক্ষকের ডাকে আন্দোলনে নামছে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

এবার শিক্ষকের ডাকে আন্দোলনে নামছে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

  • Update Time : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ২১৭ Time View

হৃদয় আহমেদ,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

চলমান কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যখন আন্দোলনের জোয়ার বয়ে যাচ্ছিলো, তখনও নীরব অবস্থানে ছিলো বিদ্রোহী কবীর স্মৃতিবিজড়িত আঙ্গিনায় অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা যেখনে নীরব ঠিক তার বিপরীত অবস্থানে গিয়ে অধিকার আদায়ের আন্দোলনের ডাক দিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এমদাদুল হুদা।

তিনি আগামী ৪ঠা আগষ্ট, রবিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গনে সব শিক্ষার্থীদেরকে উপস্থিত হয়ে আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন। তিনি আন্দোলনে অন্যান্য বিভাগের শিক্ষকদেরকেও যুক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

তার এই উদ্যোগে নজরুল বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীদের মাঝে অধিকার আদায়ের আন্দোলনে যুক্ত হচ্ছে এক নতুন মাত্রা। সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিবাদন জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করছেন বিশ্ববিদ্যালয়ের একমাত্র বিপ্লবী শিক্ষককে।অত্র বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষকরা বিভিন্ন বিবৃতি দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিলেও শিক্ষার্থীদের সাথে সরাসরি একাত্বতা করেননি।

আজ অধ্যাপক এমদাদুল হুদার আন্দোলনের ডাকের মধ্য দিয়ে অন্যন্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় প্রতিবাদি ও সরব অবস্থানে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাধারন শিক্ষার্থীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102