পুকুরে গোসল করতে নেমেই ডুবে যায় শিশু মিলন ও মুজাহিদ – dainikprothombarta    
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার

পুকুরে গোসল করতে নেমেই ডুবে যায় শিশু মিলন ও মুজাহিদ

  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১৭৮ Time View

মোঃ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মিলন হোসেন(১১) ও মুজাহিদ হোসেন(৯) নামের আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের প্রধানপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।নিহতরা ওই এলাকার রবিউল ইসলামের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, নিহত মিলন ও মুজাহিদ ওই এলাকার মিজানুর রহমান নামে একজনের পুকুরে গোসল করতে নেমে তারা দুজনেই পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা তাদের মা কে জানান যে মিলন ও মুজাহিদ পুকুরে গোসল করতে নেমেছেন কিন্তু তাদের পাওয়া যাচ্ছে না। উদ্বিগ্ন মা তখন ছেলেদের খুঁজতে বের হন। পরে স্থানীয় এক ব্যক্তির মাছ ধরার জাল পুকুরে ফেলে মিলন ও মুজাহিদের মরদেহ উদ্ধার করা হয়।

কুচলিবাড়ি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নিলুফা ইয়াসমিন সংবাদমাধ্যমকে জানান,পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যুতে এলাকার সবাই শোকাহত।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা মৃত্যুর সংবাদ পেয়েছি এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102