রায়পুরাতে বিদ্যুৎতের খুঁটি সরানো কাজে বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিক নিহত আহত ৫ – dainikprothombarta    
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ৯৩৫ ভোটকেন্দ্র সিসিটিভির আওতায়, মাঠে সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী রাজশাহীতে ভোট কেন্দ্র ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল নিষেধাজ্ঞা অমান্য: রায়পুরে দুইজনকে জরিমানা মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপি থেকে বহিষ্কার নির্বাচন ঘিরে ঘরমুখো মানুষের ঢল, গাজীপুর মহাসড়কে তীব্র যানজট কায়কোবাদের প্রার্থিতা বহাল, লিভ টু আপিল খারিজ ধুনটে দাড়িপাল্লার জোয়ার: উন্নয়ন ও ন্যায়ের অঙ্গীকারে জনসমুদ্রে রূপ নিল জনসভা বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার রাজশাহীতে রেললাইনের জায়গা অবৈধ দখলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি তামিম ইকবালকে নিয়ে বিএনপি প্রার্থী রনির মতবিনিময়

রায়পুরাতে বিদ্যুৎতের খুঁটি সরানো কাজে বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিক নিহত আহত ৫

  • Update Time : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৩৬৮ Time View

ইব্রাহীম খলিল উল্লাহ সেন্টু,জেলা প্রতিনিধি নরসিংদী:

নরসিংদীর রায়পুরা উপজেলার রায়পুরা ইউনিয়নে পল্লীবিদ্যুতের পুরোনো খুঁটি সরিয়ে নতুন খুঁটি স্থাপন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিক নিহত হয়েছে। এসময় আরও ৫ জন শ্রমিক গুরুতর আহত হয়েছে।

আজ ১৬ই জুলাই মঙ্গলবার বিকেল সারে ৩ ঘঠিকার সময় রায়পুরা ইউনিয়নের আশ্রবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়াত হোসেন পলাশ এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলো— রংপুরের মিঠাপুকুরের জামাল হোসেন (৪৮) এবং দিনাজপুরের ডাঙ্গাপাড়া এলাকার আব্দুস সালাম (৩২)এ ঘটনায় আহত হয়েছে রংপুরের ইউসুফ আলী (২০), কাইয়ুম (১৮), দিনাজপুরের জুয়েল (২৭), আহাদ মিয়া (৪০) ও গাজিপুর কাপাসিয়া এলাকার কায়েস (৩১)।

নিহত ও আহত ব্যক্তিরা ঠিকাদার সুজন মিয়ার অধীনে বেতনভুক্ত শ্রমিক হিসেবে কাজ করত।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে ঠিকাদার সুজন মিয়ার অধীনে কর্মরত ৭ জনের একটি ইলেক্ট্রিশিয়ান দল আশ্রবপুর এলাকায় বিদ্যুৎ সঞ্চালনে ব্যবহৃত গাছের খুঁটি সরিয়ে সিমেন্টের খুঁটি স্থাপন করছিল। খুঁটি স্থাপন শেষে বিদ্যুৎ লাইন চালু করা হয়। তখন ঘটনাস্থলে থাকা আর্থিং লাইনের মাধ্যমে খুঁটির নিচে থাকা পানির মাধ্যমে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই ২ জন নিহত ও ৫ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।

রায়পুরা পল্লীবিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম বলেন, ‘খবর পেয়েছি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঠিকাদারের ২ জন লোক নিহত হয়েছ এবং বেশ কয়েকজন আহত হয়েছ। ঠিকাদারের কর্মচারীদের গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বিস্তারিত পরে বলা যাবে।’

এ ব্যাপারে ঠিকাদার সুজন মিয়ার মোবাইল ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি সুজুন মিয়ার সাথে যোগাযোগ করা যায়নি।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়াত হোসেন পলাশ বলেন, ‘দুজন নিহত হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102