ময়মনসিংহে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

ময়মনসিংহে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২১৯ Time View

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

ময়মনসিংহ শহরে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকে ময়মনসিংহ শহরের টাউনহল এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, আনন্দ মোহন কলেজসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

সারাদেশে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা, প্রধানমন্ত্রীর অসংলগ্ন বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিক দাবিতে এই বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা।

‘জেগেছেরে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবনা’, ‘হামলা করে আন্দোলন, বন্ধ করা যাবেনা’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’ সহ বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102