চলমান কোটা সংস্কার ইস্যু নিয়ে সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের মতবিনিময় – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

চলমান কোটা সংস্কার ইস্যু নিয়ে সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের মতবিনিময়

  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৩৪ Time View

মোঃ মাইনউদ্দীন, সন্দ্বীপ:

কোটা ইস্যু নিয়ে সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগ কলেজ শিক্ষার্থীদের নিয়ে এক মত বিনিময় কর্মসূচি পালন করেছে।১৬ জুলাই (মঙ্গলবার) সাউথ সন্দ্বীপ কলেজ অডিটোরিয়াম দুপর ১২ টার সময় এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এই সময় সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহফুজুর রহমান সুমন বলেন কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে বলেন এটা যেহেতু আদালতে বিচারাধীন সেহেতু আদালতের রায় অনুযায়ী সরকার এই বিষয়ে শান্তিপূর্ন ও গ্রহণযোগ্য সমাধান বের করবেন।

ছাত্রলীগ সাধারণ সম্পাদক সামিউদ্দৌলা সীমান্ত বলেন চলমান কোটা সংস্কার আন্দোলন একটি মহল সহিংসতায় রুপ দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই। তিনি এই বিষয়ে সন্দ্বীপের শিক্ষার্থীদের শান্তি পূর্ন বজায় রাখার আহবান জানান।এই সময় তারা সাধারণ শিক্ষার্থীদের মতামত শুনেন।তাদের প্রস্তাবনা সংগ্রহ করেন,বিভিন্ন তথ্য উপাত্ত সংবলিত লিফলেট বিতরন করেন।

এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মোঃ রাসেদ,যুগ্ম সাধারণ সম্পাদক নুর নবী সাকিল,সাউথ সন্দ্বীপ কলেজ শাখা ছাত্র লীগ এর সাধারণ সম্পাদক বিদ্যুৎ চন্দ্র,মাইটভাংগা ইউনিয়ন ছাত্রলীগ এর যুগ্ম আহবায়ক মোঃ পিহাদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102