সন্দ্বীপে শিক্ষার্থীদের মাঝে যৌতুক ও বাল্যবিবাহ বিরোধী সচেতনতামূলক অনুষ্ঠান – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

সন্দ্বীপে শিক্ষার্থীদের মাঝে যৌতুক ও বাল্যবিবাহ বিরোধী সচেতনতামূলক অনুষ্ঠান

  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২১২ Time View

মোঃ মাঈনউদ্দীন, সন্দ্বীপ:

যৌতুককে না বলুন, বাল্যবিবাহকে না বলুন’ এ প্রতিপাদ্যকে ধারণ করে সন্দ্বীপে শিক্ষার্থীদের নিয়ে যৌতুক ও বাল্যবিয়ে বিরোধী এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুলাই ) দুপুরে মগধরা স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় যৌতুক ও বাল্যবিয়েকে না বলে শপথ গ্রহণ করে উপস্থিত ৩ শতাধিক শিক্ষার্থী।

সভার আয়োজক ছিল যৌতুক ও বাল্যবিয়ে বিরোধী ফোরাম সন্দ্বীপ উপজেলা শাখা এবং বীর প্রতীক কর্নেল (অব.) মো. দিদারুল আলম ফাউন্ডেশন।

যৌতুক ও বাল্যবিবাহ বিরোধী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ প্রকৌশলী কামরুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন- আয়োজক সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বীর প্রতীক কর্নেল মো. দিদারুল আলম, যৌতুক ও বাল্যবিবাহ ফোরাম সন্দ্বীপ শাখার প্রধান সমন্বয়ক দৈনিক আমার সংবাদ, ডেইলি পোস্ট, ও সাঙ্গু পত্রিকার সন্দ্বীপ উপজেলা প্রতিনিধি ইলিয়াছ সুমনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মগধরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ দিদার হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মগধরা স্কুল এন্ড কলেজের সহ প্রধান শিক্ষক বিমল চন্দ্র দাশ, মগধরা স্কুল এন্ড কলেজের ম্যানজিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক পুষ্পেন্দু মজুমদার, মগধরা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রাকিবুল মাওলা, অর্থনীতি বিভাগের প্রভাষক দেলোয়ার হোসেন সাঈদ, দৈনিক আমার বার্তার সন্দ্বীপ প্রতিনিধি জাহেদুল ইসলাম শিহাব, ছাত্র ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন মুশফিকুল হোসেন, সাইছা বেগম, সামির, আবছার, আবু সৈয়দ, ইসমাইল হোসেন সাফাত, নিশা, জান্নাত সাইমা, জান্নাতুল ফেরদৌস।

অনুষ্ঠানে যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন সচেতনতা মূলক বক্তব্য রাখায় ১০ জন শিক্ষার্থীকে আয়েজকদের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102