কমেনি ডিম-আলুর দাম, পেঁয়াজের কেজি ১২০ – dainikprothombarta    
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার বাসন থানার বিশেষ অভিযানে চাঁদাবাজি, নারী নির্যাতন ও অস্ত্র মামলার ৫ আসামী গ্রেফতার একরাতে ১৭টি পানবরজ ভাঙচুর কালিয়াকৈরে র‍্যাব-১ এর অভিযানে প্রায় ১৭ লাখ টাকার হেরোইন উদ্ধার। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ জনের কারাদণ্ড

কমেনি ডিম-আলুর দাম, পেঁয়াজের কেজি ১২০

  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৩৭ Time View

মাহাবুল ইসলাম পরাগ গাজীপুর:

জধানীসহ সারাদেশের বাজারে অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে। এছাড়া কিছু পণ্য বিক্রি হচ্ছে আগের মতোই বাড়তি দামে। এক সপ্তাহের ব্যবধানে বাজারগুলোতে বেড়েছে ডিম ও পেঁয়াজের দাম। তবে আলুর দাম আগের মতোই আছে। বিক্রেতাদের অজুহাত- বাড়তি দামে কিনতে হয়, তাই বাড়তি দামেই বিক্রি।

শনিবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।

সরেজমিন দেখা গেছে, বাজারে ডিমের ডজন ১৫০ টাকা ও গলির দোকানে ডিমের হালি ৫২ টাকা। যদিও গত সপ্তাহ জুড়ে ডিমের ডজন ছিল ১৪৫ টাকা। অন্যদিকে, সব ধরনের পেঁয়াজের দাম ১০০ টাকার বেশি। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা করে। যদিও গত রাতেই এই পেঁয়াজের দাম ছিল ১১০ টাকা।

এছাড়া বাজারে লাল আলু ৬০ টাকা, সাদা আলু ৬০ টাকা, বগুড়ার আলু ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে প্রতি কেজি দেশি রসুন ২০০ টাকা, চায়না রসুন ১৮০ টাকা, চায়না আদা ৩০০ টাকা, ভারতীয় আদা ৩০০ দরে বিক্রি হচ্ছে।

এক ক্রেতা বলেন, ৮০-১০০ টাকার নিচে কোনো সবজিই নেই। বিক্রেতাদের কথা শুনলে মনে হয় আমাদের দেশে সারা বছরই বন্যা-বৃষ্টি হয়, গরম থাকে। এরা যা ইচ্ছা তাই করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102