হাতীবান্ধায় ২২৮ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারিকে গ্রেপ্তার – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

হাতীবান্ধায় ২২৮ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারিকে গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৭০ Time View

মোহাম্মদ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ২২৮ বোতল ফেনসিডিলসহ ফরিদুল ইসলাম (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর একটি আভিযানিক দল।

বুধবার (১০ জুলাই) সকালে র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদমাধ্যমকে এ তথ্যটি জানানো হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন তারা।গ্রেপ্তারকৃত ফরিদুল দক্ষিণ পারুলিয়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

র‍্যাব জানায়, ১০ জুলাই আনুমানিক রাত ১টা ১৫ মিনিটে হাতীবান্ধা উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকায় অভিযান চালায় র‍্যাব-১৩ এর একটি আভিযানিক দল। ওই এলাকায় অবস্থিত আসামি ফরিদুলের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সময় তল্লাশি চালিয়ে ২২৮ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ফেনসিডিল জব্দ করেন তারা। গ্রেপ্তারকৃত ওই আসামি বহুদিন যাবৎ লালমনিরহাটসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ লালমনিরহাট এবং পাশের জেলাগুলোতে অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102