সখীপুর পৌরসভার ২৫ কোটি টাকার বাজেট ঘোষণা – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

সখীপুর পৌরসভার ২৫ কোটি টাকার বাজেট ঘোষণা

  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৭৫ Time View

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ মোঃ আবু বকর সিদ্দিক (অপু):

টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের ২৫ কোটি ৪৬ হাজার ৬’শ ১৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৮ জুলাই) বিকেলে পৌরসভা কার্যালয়ে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ। এতে আয় ধরা হয় ২৫ কোটি ৪৬ হাজার ৬’শ ১৪ টাকা ও ব্যয় ধার্য করা হয় ২৩ কোটি ৩৩ লাখ ৮১ হাজার ৭’শ ৬১ টাকা এবং স্থিতি ১ কোটি ৬৬লাখ ৬৪ হাজার ৮’শ ৫৩ টাকা।

পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, এছাড়াও উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটওয়ারী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, প্যানেল মেয়র মো.বিল্লাল শিকদার, শহিদ শিকদার ও আরজিনা আক্তার, পৌরসভার নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102