গাজীপুরে মাটি খুঁড়ে পাওয়া গেল গ্রেনেড সদৃশ বস্তু – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

গাজীপুরে মাটি খুঁড়ে পাওয়া গেল গ্রেনেড সদৃশ বস্তু

  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৩৪ Time View

মাহাবুল ইসলাম পরাগ,গাজীপুর:

বাড়ি নির্মাণেরন জন্য কেনা জমিতে মাটি খুড়ে পাওয়া যায় গ্রেনেড সদৃশ বস্তু।বাড়ি নির্মাণেরন জন্য কেনা জমিতে মাটি খুড়ে পাওয়া যায় গ্রেনেড সদৃশ বস্তু।

গাজীপুর সিটি করপোরেশনের সদর মেট্রো থানার জোড়পুকুরপাড় এলাকায় একটি জমির মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় কয়েকটি গ্রেনেড সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ও ঢাকায় বোম্ব ডিসপোজাল ইউনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফায়েল করিম।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসিন্দা আবুল কাশেম বাড়ি নির্মাণ করার জন্য গাজীপুর মহানগরীর সদর থানাধীন দক্ষিণ ছায়াবীথি (জোরপুকুরপাড়) এলাকায় সাড়ে তিন কাঠা জমি কিনে বাউন্ডারি দিয়ে রাখেন। সম্প্রতি তিনি ওই জমিতে বাড়ি নির্মাণের জন্য প্রস্তুতি নেন।

আজ সোমবার সকালে এখানে স্থানীয় লোকজন কাজ শুরু করে। সকাল ১০টার দিকে মাটির খনন করার পর গর্তের মধ্যে একটি মাটির কলসের ভেতর গ্রেনেড সদৃশ কয়েকটি বস্তু দেখা যায়। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। পরীক্ষার পর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো পরিত্যক্ত গ্রেনেড। নিরাপত্তার জন্য এলাকা থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সীমানা ঘেরা জমির গেটে তালাবদ্ধ করে রাখা হয়েছে।

এ বিষয়ে সদর মেট্রো থানার ওসি সৈয়দ রাফিউলল করিম বলেন, গ্রেনেড সদৃশ কিছু বস্তু পাওয়া গেছে। এগুলো পরীক্ষা করে নিরাপত্তার স্বার্থে আশপাশের লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে এবং জায়গাটির গেটে তালা দেওয়া হয়।

বস্তুগুলো পরীক্ষা করার জন্য ঢাকায় বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102