সন্দ্বীপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

সন্দ্বীপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ২০৭ Time View

মোঃ মাঈনউদ্দীন, উপজেলা প্রতিনিধি, সন্দ্বীপ:

সন্দ্বীপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা ১.১৫ ঘটিকায় মুছাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মামদির গো মোয়াজ্জেম হোসেনের বাড়ীতে এ ঘটনা ঘটে।

নিহত মাদ্রাসা ছাত্রের নাম মাহিম বিল্লাহ (১৫)। সে বশিরিয়া আহমদিয়া আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক ফাজিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্র। ১১ নং মুছাপুর ইউনিয়ন পরিষদের ১.২.৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য জোহরা বেগম ও দক্ষিণ আফ্রিকা প্রবাসী শহিদুল্ল্যাহ ৩য় পুত্র ।
সরেজমিনে গিয়ে নিহত মাহিমের মেজ ভাই মাহরুফ জানান বেলা ১ টার সময় আমি ঘরে শোয়া ছিলাম বৃষ্টি পড়তেছিল বারান্দায় লাইট জ্বলে না, সে পোল্ডার ঠিক করিতেছিল, সৌরবিদ্যুত মনে করে ভুলক্রমে জাতীয় গ্রীডের বিদ্যুতের পোল্ডারে হাত দেয়াতে শর্ট করে মাটিতে লুটিয়ে পড়ে, সাথে সাথে তাকে আমরা সন্দ্বীপ মেডিকেল সেন্টারে নিয়ে গেলে পথে তার মৃত্যু হয়।
এদিকে মাহিমের মৃত্যুর খবর শুনার সাথে সাথে ঐ বাড়িতে মূহুর্তে নেমে আসে শোকের ছায়া।

ছুটে গিয়ে শোকাহত পরিবারের পাশে সমবেদনা জানান নৌ পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাহফুজুর রহমান মিতা এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন, জেলা পরিষদের সদস্য ছিদ্দিকুর রহমান, মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম সহ শত শত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102