শরণখোলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২৭ জন ব্যবসায়ি পেলেন অনুদানের চেক – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

শরণখোলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২৭ জন ব্যবসায়ি পেলেন অনুদানের চেক

  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১২৪ Time View

জাকারিয়া শাওন,শরণখোলা উপজেলা প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা পাঁচ রাস্তার মোড়ে গত ২৭ জুন সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ জুলাই ) বিকেলে রায়েন্দা ইউনিয়ন পরিষদের ভবনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের মাধ্যমে বরাদ্দকৃত এই অনুদানের চেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রায়হান উদ্দিন আকন শান্ত।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহের সভাপতিত্বে ও রায়েন্দা বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামন বাবুল তালুকদারের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজমল হোসেন মুক্তা। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা আমিরুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, জাইকা প্রকল্প কর্মকর্তা মিয়া রিয়াজুর রহমান রিপন, শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রভাষক আঃ মালেক রেজা,প্যানেল চেয়ারম্যান জালাল আহম্মেদ রুমি ও ইউপি সদস্য মোঃ খায়রুল শরিফ প্রমূখ।

অনুষ্ঠানে ব্যবসায়ী আঃ রহমান,বেলায়েত হোসেন, ইব্রাহিম তালুকদার, দ্বীপক শাহ সহ ২৭ জন ব্যবসায়ীদের মধ্যে ২ লক্ষ ৮ হাজার টাকা বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি বলেন,আগুন থেকে রক্ষা পেতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুতের তার মাঝে মধ্যে পরীক্ষা করতে হবে। রাখতে হবে অগ্নিনির্বাপক যন্ত্র। আমাদের সতর্কতাই আমাদের জীবন ও পণ্য রক্ষা করতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102