রাস্তার পাশে কথা বলছিলেন সুপাড়ি ব্যবসায়ী দ্রুতগতির ট্রাক ধাক্কা দিয়ে কেড়ে নিল প্রান – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

রাস্তার পাশে কথা বলছিলেন সুপাড়ি ব্যবসায়ী দ্রুতগতির ট্রাক ধাক্কা দিয়ে কেড়ে নিল প্রান

  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৮১ Time View

মোঃ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় রঞ্জু মিয়া (৫৫) নামে এক সুপাড়ি ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (৩ জুলাই) দুপুরে উপজেলার তুষভান্ডার চৌধুরী মোড়ের শ্রুতিধর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রঞ্জু মিয়া উপজেলার ভোটমারী ইউনিয়নের নোহালি গ্রামের মৃত ভেলু শেখের পুত্র। সে স্থানীয় বাজারে সুপাড়ি ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বাইসাইকেলে করে চৌধুরী বাজারে যান। সেখানে কাজ শেষ করে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের চৌধুরী মোড় শ্রুতিধর এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে কথা বলছিলেন। এ সময় বুড়িমারী থেকে আসা একটি পাথর বোঝাই দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিলে ছিটকে রাস্তার পাশে পড়ে যান। পরে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102