বগুড়ায় ব্রিজের নিচে মানুষের হাত, কাছে গিয়ে যা দেখলেন স্থানীয়রা – dainikprothombarta    
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার

বগুড়ায় ব্রিজের নিচে মানুষের হাত, কাছে গিয়ে যা দেখলেন স্থানীয়রা

  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১২৩ Time View

বগুড়ার সোনাতলায় ব্রিজের নিচে থেকে ফুলজান (৮০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।

রোববার ভোর ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আড়িয়া চকন্দন এলাকার কালিতলা ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফুলজান ওই এলাকার আকালু খন্দকারের স্ত্রী।

স্থানীয়রা জানান, ভোরে ব্রিজের নিচে মানুষের একটি হাত দেখতে পান তারা। এরপর কাছে গিয়ে দেখেন একটি মরদেহটি পড়ে আছে। পরে মরদেহটি তুলে পরিচয় নিশ্চিত হওয়া যায়। এরপর নিহতের নাতি হাসান মরদেহটি বাড়িতে নিয়ে আসেন।

নিহতের নাতি হাসান খন্দকার বলেন, আমার দাদি চলাফেরাও তেমন করতে পারে না। চোখেও কম দেখে। তিনি বিছানাতেই প্রস্রাব-পায়খানা করেন। ধারণা করছি প্রস্রাব-পায়খানা পরিষ্কার করতে গিয়েই পানিতে ডুবে মারা যান দাদি।

নিহতের স্বামী আকালু খন্দকার বলেন, আমি বয়স্ক মানুষ, ঘুমাচ্ছিলাম। আমি জানি বাড়িতে তো লোক আছেই। তারাই তাকে দেখবে। কিন্তু সকালে ঘুম থেকে ওঠে শুনতে পেলাম সে মারা মারা গেছে।

সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা বলেন, বৃদ্ধা ফুলজান বিছানায় প্রস্রাব-পায়খানা করেছিলেন। পড়ে তা ডোবায় গিয়ে নিজেই পরিষ্কার করতে গেলে পানিতে ডুবে মারা যান। এখনো আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102