সন্দ্বীপ পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষনা – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

সন্দ্বীপ পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষনা

  • Update Time : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২৫৬ Time View

মাইনউদ্দীন, সন্দ্বীপ উপজেলা প্রতিনিধি, চট্টগ্রাম:

গত ২৭ তারিখ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের ৪৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে।

পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম পৌর সভার কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষনা করেন।অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের মোট আকার রাজস্ব ৩ কোটি ২৩ লাখ ৫০ হাজার সহ ৫৩ কোটি ২০২৩ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
২৩-২৪ অর্থ বছরের সংশোধিত বাজেটে ১২ কোটি ৮৬ লাখ ৩৯৮ টাকা ধরা হয়েছে। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাত হতে ২ কোটি ৫৯ লাখ ১৫ হাজার ৪৯৮ টাকা আয় ধরা হয়েছে।চলতি বছরের সংশোধিত বাজেট ৩ কোটি ৪৫ লাখ ৫৫ হাজার টাকা ও পৌর সভার সাধারন তহবিল হতে আয় ধরা হয়েছে ২ কোটি ৭ লাখ টাকা।

এছাড়া উক্ত বাজেটে অনুষ্ঠানে পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাহফুজুর রহমান মিতা এমপি।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন ও সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন পিপিএম।

আরো বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলার এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী জ্বনাব আব্দুল আলীম, প্যানেল মেয়র সফিকুল মাওলা ও কাউন্সিলর আবু তাহের,ওয়াহিদুল আলম পারভেজ প্রমুখ। আরো উপস্থিত ছিলেন হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জসীম উদ্দীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102