বন্ধুদের কাছ থেকে সংবর্ধনা পেলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব শের আলম মিয়া – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বন্ধুদের কাছ থেকে সংবর্ধনা পেলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব শের আলম মিয়া

  • Update Time : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১২৫ Time View

মাহমুদুল হাসান খবির,সরাইল উপজেলা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শের আলম মিয়াকে সংবর্ধণা প্রদান করেছে তার সহপাঠী ও বন্ধু সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ-১৯৯৫ এর শিক্ষার্থীরা।

শনিবার (২৯ জুন) বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ র্সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বিল্লাল মিয়া।

এছাড়াও সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ১৯৯৫ এর আহ্বায়ক মোঃ রফিক মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এডভোকেট আশরাফ উদ্দিন মন্তু, জেলা পরিষদ সদস্য পায়েল হোসেন মৃধা, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার প্রমুখ।

এছাড়াও এসএসসি ব্যাচ ১৯৯৫ এর শিক্ষার্থীবৃন্দ ও সুশীল সমাজের অনেকেই উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102