ভারতের কলকাতায় ‘সাহিত্য সম্মান ২০২৪’ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর – dainikprothombarta    
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ভারতের কলকাতায় ‘সাহিত্য সম্মান ২০২৪’ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর

  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৪০ Time View

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

ভারতের কলকাতার স্বনামধন্য টিভি চ্যানেল হ্যালো কলকাতা “সাহিত্য সম্মান ২০২৪” পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর ডিলিট। বাংলা সাহিত্য ও সমালোচনায় বিশেষ অবদানের জন্য তাঁকে এই সম্মান গতকাল ২৭শে জুন ২০২৪ তারিখ বৃহস্পতিবার প্রদান করা হয়।

কলকাতার শ্যামবাজারস্থ হ্যালো কলকাতা অফিসে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে মাননীয় আচার্যের হাতে সাহিত্য সম্মান স্মারক ও সনদপত্র তুলে দেন হ্যালো কলকাতা নিউজ, ইভেন্ট, পিআর, ফিল্ম, মিডিয়া স্টাডিজ, পাবলিকেশন গ্রুপের পরিচালক শ্রী আশিস বসাক। এ সময় উপস্থিত ছিলেন আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি, ভারতের পরিচালক শিক্ষাবিদ দেবকন্যা সেন।

এই সম্মান প্রদান অনুষ্ঠানে উল্লেখ করা হয়, বাংলাদেশের শিক্ষায়, বিশেষ করে উচ্চশিক্ষা ও কর্মশিক্ষায় প্রফেসর ডক্টর সৌমিত্র শেখরের যে অবদান তা অনস্বীকার্য। তাঁর রচিত গ্রন্থ অধ্যয়ন করে এবং সেই ধারা অনুসরণ করে আজ দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষ কর্মসূত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। এই অবদানকে হ্যালো কলকাতা গভীরনিষ্ঠার সঙ্গে স্মরণ করছে। তিনি শিক্ষা প্রশাসক হিসেবে যে দক্ষতার পরিচয় দিয়েছেন তা অনুসরণযোগ্য।

তাঁর রচিত গ্রন্থে গবেষণার যে গভীরতা তা বাংলাদেশী শুধু নয়, সমগ্র বাঙালির চিন্তাজগতে আলো ছড়ায়। অনুষ্ঠানে প্রফেসর ড. সৌমিত্র শেখরের কর্মময়জীবন ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102