ফুলবাড়ী পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষনা – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ফুলবাড়ী পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষনা

  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৪৭ Time View

মোঃ জাহাঙ্গীর আলম দিনাজপুর দক্ষিন জেলা প্রতিনিধি:

২৬ জুন বুধবার দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৪-২৫ ইং অর্থবছরের বাজেট ঘোষনা করা হয়। উক্ত বাজেটে সর্বমোট প্রায় ৪০ কোটি টাকা পৌরসভার উন্নয়ন খাত দেখিয়ে বাজেট ঘোষনা করা হয়। যার মধ্যে রয়েছে ফুলবাড়ী পৌরসভার রাস্তা ঘাট,হাট বাজার,ড্রেনেজ ব্যবস্থা, পানি পয়ঃনিষ্কাশন, ইমারত নির্মান,সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসা খাতে উন্নয়ন সহ পৌরসভার জনগনের জীবনযাত্রার মান উন্নয়নে জনহিতকর অন্যান্ন উন্নয়ন ব্যায় স্থান পেয়েছে । ঘোষিত বাজেটে গত অর্থ বছরের আরোপিত কর বৃদ্ধি নাকরে পুনরায় বহাল রাখা হয়েছে।

বাজেট ঘোষনা সভার আগে ফুলবাড়ী পৌর মিলনাতয়নে ফুলবাড়ী শহর সমন্নয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সমন্নয় কমিটির সভা শেষে বাজেট ঘোষনা করেন, ফুলবাড়ী পৌরসভার মেয়র মাহমুদ আলম লিটন। উক্ত সভায় ফুলবাড়ী পৌরসভার সকল কাউন্সিলর, মহিলা কাউন্সিলর পৌরসভার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন ও ফুলবাড়ী পৌর শহরের বিশেষ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাছাড়া স্থানীয় সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102