সখীপুরে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে উদ্বুদ্ধকরণ সভা করলেন ডিসি – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

সখীপুরে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে উদ্বুদ্ধকরণ সভা করলেন ডিসি

  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ২০৮ Time View

সখীপুর প্রতিনিধিঃ মোঃ আবু বকর সিদ্দিক (অপু):

টাঙ্গাইলের সখীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও এলাকাভিত্তিক সকল শ্রেণিপেশার মানুষকে এর আওতায় আনা,সুষ্ঠু ও সফলভাবে এর বাস্তবায়নের লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম।এসময় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, দেশের সর্বস্তরের জনগণকে সুবিধা দিতে এই পেনশন ব্যবস্থা চালু করা হয়েছে। আমি আশা রাখি ভবিষ্যতে সাধারণ মানুষ সর্বজনীন পেনশন স্কিমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।

সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল , পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার বীর মুক্তিযোদ্ধা এম ও গনি, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার প্রমূুখ।
বক্তাগণ সরকারের সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রমকে স্বাগত জানান এবং সুফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102