রায়পুরায় মটর সাইকেল চোর হাতেনাতে ধরা – dainikprothombarta    
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার

রায়পুরায় মটর সাইকেল চোর হাতেনাতে ধরা

  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ২০৯ Time View

সোহরাব সরকার মুন্না ,রায়পুরা নরসিংদী (প্রতিনিধি):

নরসিংদী রায়পুরায় অসংখ্য মটর সাইকেল চুরি হওয়ার ঘটনা গঠছে, আজ তুলাতুলি স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর থেকে একজন মটর সাইকেল চোর চক্রের সদস্য জনতার হাতে আটক।

আজ ২৪ শে জুন সোমবার সময় দুপুর ১২ ঘটিকার সময় রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে ঔষুধ কোম্পানির প্রতিনিধির মটর সাইকেল পার্কিং করে রাখা অবস্থায় তালা ভেঙে মটর সাইকেল চুরি করে নেওয়ার সময় জনতার হাতে ধরা পড়েন চোর চক্রের একজন।  জানা যায় চোরে নাম খলিল মিয়া (৩৫) শ্রীনগর ইউনিয়ন গজারিয়া কান্দির আবু সালামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানাই চোরটি হাসপাতালের ভিতরে সন্দেহ জনক ভাবে ঘুরাফেরা করতে দেখে আমাদের সন্দেহ হয়। চোরের হাতে থাকা মটর সাইকেলের তালা ভাঙার যন্ত্র দিয়ে তালা ভেঙে মটর সাইকেলটি নিয়ে পালানোর সময় আমরা তাকে হাতেনাতে ধরে ফেলি।

জানা যায় চোর খলিল রায়পুরা পুর্বপাড়া ভেন চালক ফারুক মিয়ার বোন পারভীন আক্তারের স্বামী সে চুরি , ডাকাতি, মাদক মামলায় অসংখ্যবার জেল হাজতে গেছে। রায়পুরা পৌরসভা এলাকায় অনেক মটর সাইকেল চুরির গঠনা ঘটেছে ভেন চালক ফারুকের আশ্রয় প্রশ্রয়ে পৌর এলাকায় থাকার সুভাদে চোর খলিল চুরি করার সুযোগ পাচ্ছে বলে অনেকের ধারনা এবং চোর খলিলকে জিজ্ঞেসাবাদ করিলে সকল মটর সাইকেল চুরির তথ্য পাওয়া যাবে বলে ধারনা করা হচ্ছে ।

খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে এসে চোর খলিলকে থানায় নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102