বগুড়ায় অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করায় নারী চিকিৎসকের মৃত্যু – dainikprothombarta    
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার বাসন থানার বিশেষ অভিযানে চাঁদাবাজি, নারী নির্যাতন ও অস্ত্র মামলার ৫ আসামী গ্রেফতার একরাতে ১৭টি পানবরজ ভাঙচুর কালিয়াকৈরে র‍্যাব-১ এর অভিযানে প্রায় ১৭ লাখ টাকার হেরোইন উদ্ধার। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ জনের কারাদণ্ড

বগুড়ায় অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করায় নারী চিকিৎসকের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১১০ Time View

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করায় ২৫০ শয্যা বিশিষ্ট বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা:রোমানা শারমিন রুম্মা (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।

শুক্রবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার লাশ বগুড়া শহরের বৃন্দাবনপাড়ায় নিজ বাড়িতে আনা হয়।

এর আগে বৃহষ্পতিবার (২০ জুন) রাত ১১টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুম্মার মৃত্যু হয়।

তিনি বগুড়া শহরের বৃন্দাবনপাড়ার মৃত আব্দুল কাউয়ুমের মেয়ে ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের বাসিন্দা। বগুড়ার বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক সাজেদুল ইসলামের স্ত্রী।

জানা যায়, ১৯ জুন রাতে পরিবারের সবার অজান্তে চিকিৎসক রোমানা নিজ শয়ন ঘরে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। তার চিকিৎসার জন্য প্রথমে টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।

পরে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে রোমানাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানা পুলিশের ওসি জানান, এ ঘটনায় পরিবারের অভিযোগ অনুযায়ী আইনী ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102