রেলস্টশন-বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

রেলস্টশন-বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল

  • Update Time : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১২৭ Time View

মাহাবুল ইসলাম গাজীপুর:

প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গাজীপুর ছাড়তে শুরু করেছেন নগরবাসী। আজ সকাল থেকে প্রতিটি ট্রেনই যথা সময়ে টঙ্গী রেলস্টেশন থেকে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে।টঙ্গী রেলস্টেশন ম্যানেজার মোহাম্মদ কামরুল সারওয়ার জানান, শুক্রবার দুটি ঈদ স্পেশালসহ ৪৩টি আন্তঃনগর ও লোকাল মেইল কমিউটার মিলিয়ে ৬৯টি ট্রেন যাত্রী বোঝাই করে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সব মিলিয়ে সারাদিনে অন্তত দেড় লাখ মানুষ রেলপথে ঢাকা ছাড়বেন।এখন পর্যন্ত কোনো সিডিউল বিপর্যয় নেই। আশা করি এমনটা ঘটার সম্ভাবনা নেই।

এদিকে, সকাল থেকেই বাস টার্মিনালগুলোতে বাড়ি ফেরা যাত্রীদের ঢল নেমেছে। শুক্রবার সকাল থেকে সড়ক পথে মানুষের চাপ চোখে পড়ার মতো।মহাসড়কে যানজটের কারণে দূরপাল্লার বাসগুলো রাজধানীতে প্রবেশ করতে দেরি হচ্ছে। এতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।

টঙ্গী কোরবানির পশুর হাটের কারণে স্টেশন রোড থেকে কলেজ গেট পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে ঘরমুখো মানুষদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102