ময়মনসিংহে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ শিশুর – dainikprothombarta    
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার

ময়মনসিংহে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২৮৪ Time View

মাহাবুল ইসলাম পরাগ ময়মনসিংহ:

ময়মনসিংহের ফুলপুরে পানিতে ডুবে সহোদর ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন মেয়ে শিশু ও একজন ছেলে শিশু রয়েছে।বৃহস্পতিবার বিকেলে উপজেলার রূপসী ইউনিয়নের রামকৃঞ্চপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসির মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত শিশুরা হল- স্থানীয় বাসিন্দা মো. মন্নাছ আলীর মেয়ে নূসরাত (৮) এবং প্রতিবশী মো. রফিকুল ইসলামের মেয়ে সানিয়া (৮) ও তার ছোট ভাই মেহেদী (৬)।স্থানীয়রা জানায়, বাড়ির পাশে পুকুর পাড়ের এক খেজুর গাছ থেকে খেজুর পাড়তে গিয়ে তিন শিশু পানি পড়ে ডুবে মারা গেছে। পরে পরিবারের লোকজন ঘটনাটি টের পেয়ে মৃত অবস্থায় তাদের উদ্ধার করেছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহাবুবুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত জানানো হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102