বগুড়ায় বন্ধুদের হাতে বন্ধু খুন – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বগুড়ায় বন্ধুদের হাতে বন্ধু খুন

  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১৯৬ Time View

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ-

বগুড়ার সারিয়াকান্দিতে জিসান বাবু নামে এক স্কুলছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বগুড়ার সারিয়াকান্দিতে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে জিসান বাবু (১৩) নামে এক স্কুলছাত্র হত্যার শিকার হয়েছেন। রোববার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুলতানাড়া গ্রামের মহিষার বিল থেকে জিসানের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জিসান বাবু ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের হটিয়ারপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে জোড়শিমুল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।জানা গেছে, তিনজন পাথারের মধ্যে মারামারি করছিল। এর মধ্যে একজন ছেলে পালিয়ে যেয়ে জিসানের বাসায় খবর দেয়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন জিসানকে মৃত অবস্থায় দেখতে পায়।

হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। কি কারণে এই হত্যাকাণ্ড তা জানা যায়নি। এ ঘটনায় জিসানের এক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউপি চেয়ারম্যান রাসেদুজ্জামান রাছেল বলেন, হটিয়ারপাড়া গ্রাম সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়ন সংলগ্ন। জিসান বাবুসহ তিন বন্ধু সন্ধ্যার পর সুতানারা গ্রামের মহিষার বিলে বেড়াতে যায়।

সেখানে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে দুই বন্ধু সেখান থেকে পালিয়ে যায়। জিসানের পরিবারের লোকজন খোঁজ করার এক পর্যায় বিলের মাঠে জিসানের রক্তাক্ত মরদেহ দেখতে পান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102