বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী ও ২৩ মামলার আসামি ব্রাজিলকে কুপিয়ে হত্যা – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী ও ২৩ মামলার আসামি ব্রাজিলকে কুপিয়ে হত্যা

  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২৪১ Time View

মোঃ আবু হাসান শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার কাহালুতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে বগুড়ার শীর্ষ সন্ত্রাসী ২৩ মামলার আসামি ব্রাজিল ইসলাম (৩০)খুন হয়েছেন।

শনিবার রাত সোয়া ১১ টার দিকে বগুড়া বিমানবন্দর সংলগ্ন কাহালু উপজেলা পোড়াপাড়া এলাকায় ব্রাজিল নামের এক যুবককে কুপিয়ে হত্যা ঘটনা ঘটে।নিহত ব্রাজিল বগুড়া সদর দক্ষিণ গোদারপাড়া এলাকার শাজাহান আলীর ছেলে। তবে তিনি সম্প্রতি কাহালুর পোড়াপাড়া এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করছিলেন।

ব্রাজিল বগুড়া যুবদলের ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক নেতা ছিলেন। তবে সম্প্রতি তাকে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সাথে এবং মিছিলে অংশ নিতে দেখা গেছে। তার বিরুদ্ধে এসিড, হত্যা, অস্ত্রসহ অন্তত ২৩টি মামলা রয়েছে বগুড়ার বিভিন্ন থানায়।হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা। তিনি বলেন, ব্রাজিলের শরীরে পা থেকে মাথা পর্যন্ত কোপানোর দাগ রয়েছে। কি কারণে এ হত্যাকাণ্ড এবং ঘটনার সাথে জড়িত কারা সেটি এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, সর্বশেষ ২০২২ সালের ২২ মার্চ পিস্তলসহ গ্রেপ্তার হন ব্রাজিল। পরবর্তীতে ওই বছরের ১ নভেম্বর তিনি জামিন পান। জামিনে বের হয়ে ব্রাজিল পুকুরে মাছ চাষে জড়িত হন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, হত্যা, অস্ত্র, এসিডসহ ব্রাজিলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৩টি মামলা রয়েছে। ব্রাজিলের বিরুদ্ধে প্রথম এসিড অপরাধ দমন আইনে মামলা হয় ২০১২ সালে। এরপর একই অপরাধে একই আইনে ২০১৫ সালে আরেকটি মামলা। এরপর বিভিন্ন সময়ে বিস্ফোরক দ্রব্য আইনে ৬টি, সন্ত্রাসবিরোধী আইনে ২টি, বিশেষ ক্ষমতা আইনে ৪টি মামলা দায়ের হয়। একটি মামলায় বিশেষ ও বিস্ফোরক দুটি অপরাধ আনা হয় ব্রাজিলের বিরুদ্ধে। বাকি ৯টি মামলায় হত্যা, অস্ত্র ও মাদক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102