কয়রায় স্মার্ট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন – dainikprothombarta    
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার বাসন থানার বিশেষ অভিযানে চাঁদাবাজি, নারী নির্যাতন ও অস্ত্র মামলার ৫ আসামী গ্রেফতার একরাতে ১৭টি পানবরজ ভাঙচুর কালিয়াকৈরে র‍্যাব-১ এর অভিযানে প্রায় ১৭ লাখ টাকার হেরোইন উদ্ধার। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ জনের কারাদণ্ড

কয়রায় স্মার্ট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২২৮ Time View

কয়রা (খুলনা) প্রতিনিধি মোঃ আল-আমিন ইসলাম

‘স্মার্ট ভূমি সেবায় স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার কয়রা উপজেলায় নানা আয়োজনে পালিত হলো স্মার্ট ভূমিসেবা সপ্তাহ-২০২৪।শনিবার (৮ জুন) সকাল ১১টায় কয়রা উপজেলা ভূমি অফিসের আয়োজনে সপ্তাহব্যাপী ভূমিসেবা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম তারিক উজ জামান।

এর আগে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা চত্ত্বর থেকে একটি র‍্যালি বের হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম তারিক উজ জামান বলেন, দেশ এখন স্মার্ট হচ্ছে। এখন কোনো কাজের জন্য দপ্তরে দপ্তরে গিয়ে হয়রানি হতে হয় না। সেবা সপ্তাহ চলাকালে সেবাগ্রহীতারা হয়রানি ও ভোগান্তিমুক্তভাবে ভূমি সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণ করতে পারবেন।

অনলাইনেই হাতের কাছেই সকল সেবা পাওয়া যায়। আগে জমির খতিয়ান, নামজারিসহ সকল কাজের জন্য জনগণকে অনেক সময় ও অর্থ ব্যয় করতে হতো। অনেকেই প্রতারিত হতো। কিন্তু এখন ঘরে বসেই কম সময়ে কোনো রকম ঝামেলা ছাড়াই স্মার্টলি ভূমির যাবতীয় কাজ করা যায়। বর্তমান ভূমিসেবা স্মার্ট ভূমিসেবায় পরিণত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা উপ সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা গৌরপদ মন্ডল, চারুচন্দ্র মন্ডল, উপজেলা ভূমি অফিসের নাজির মো. মুমিনুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. হাদিসুর রহমান, সায়রাত সহকারী সুজন বিশ্বাস প্রমুখ।সপ্তাহব্যাপী চলমান এই ভূমিসেবা সপ্তাহে অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন গ্রহণ, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রদান, বিবিধ মোকদ্দমার আবদেন গ্রহণ এবং ভূমি সংক্রান্ত যে কোনো পরামর্শ প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102