রায়পুর সরকারি কলেজে(বাউবি) ডিগ্রীর ওরিয়েন্টশন ক্লাশ উদ্বোধন – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

রায়পুর সরকারি কলেজে(বাউবি) ডিগ্রীর ওরিয়েন্টশন ক্লাশ উদ্বোধন

আরিফ হোসেন রুদ্র ( রায়পুর লক্ষ্মীপুর)
  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২১৭ Time View

আরিফ হোসেন রুদ্র (রায়পুর লক্ষ্মীপুর):

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) অধীনে লক্ষ্মীপুরের রায়পুর সরকারি কলেজে ডিগ্রী বর্ষের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টশন ক্লাসের উদ্বোধন করা হয়েছে। বাউবি এর আগে রায়পুর সরকারি কলেজে উচ্চ-মাধ্যমিক একাদশ শ্রেণীর ক্লাশ শুরু করেন। জেলার মধ্যে এই প্রথম রায়পুরে বয়স্কদের জন্য বাউবির ডিগ্রীর ৩ বছরের উন্মুক্ত কোর্স চালু করা হয়েছে। এতে শুরুতেই ৫০ জন ছাত্র-ছাত্রী ভর্তি হয়ে ওরিয়েন্টশন ক্লাসে অংশ গ্রহন করে।

শুক্রবার (৭ জুন) সকালে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কলেজ হলরুম মিলনায়তনে আনন্দঘন পরিবেশে ওরিয়েন্টেশন ক্লাশ করা হয়। রায়পুর সরকারি কলেজ প্রফেসর মোহাম্মদ আমানত হোসেন দিদার  এর সভাপতিত্বে  আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাউবির কমিল্লার অঞ্চলিক পরিচালক টিএম আহমেদ হুসেইন, রায়পুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, বাউবির লক্ষ্মীপুর জেলার সহকারি পরিচালক, বাহার উদ্দিন মজুমদার, রায়পুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ জুটন, শিক্ষক মাহাবুবুর রহমান, জয়দেব চন্দ্র নাথ,আরো উপস্হিত ছিলেন বিএ বিএসএস ডিগ্রি কোর্সের সমন্বয়ক মাহমুদুন নবী ইমরান, টিউটর ( ইংরেজি) ও প্রভাযক প্রমুখ।

প্রফেসর  আমানত হোসেন দিদার বলেন, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রের ঐকান্তিক প্রচেষ্টায় এ সুযোগ হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার মানে বয়স্ক ব্যক্তিদের উন্নয়নে উচ্চ শিক্ষার জন্য কলেজটি ডিগ্রী বর্ষের অনুমোদন দেওয়ায় কলেজের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102