নরসিংদী রেল স্টেশনে ট্রেনের ভিতর এক যাত্রীর ‘ঘুষিতে’ অপর যাত্রী নিহত – dainikprothombarta    
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার

নরসিংদী রেল স্টেশনে ট্রেনের ভিতর এক যাত্রীর ‘ঘুষিতে’ অপর যাত্রী নিহত

ইব্রাহীম খলিল সেন্টু:
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২৫৩ Time View

ঢাকাগামী মেইল ট্রেনে জানালার পাশে দাঁড়ানো নিয়ে দুই যাত্রীর দ্বন্দ্বের ঘটনায় এক যাত্রী অপর যাত্রীকে ঘুষি ও লাথি দেন। এতে ওই যাত্রী অজ্ঞান হয়ে পড়েন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ বৃহস্পতিবার ভোরে নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেন দাঁড়ানো অবস্থায় এ ঘটনা ঘটে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তিকে কমলাপুর রেলওয়ে পুলিশ আটক করেছে।

নিহত ব্যক্তির নাম ঝুমুর কান্তি বাউল (৪২)। তিনি নরসিংদী সদরের বীরপুর এলাকার প্রত্যুত কুমার বাউলের ছেলে। অন্যদিকে অভিযুক্ত যাত্রীর নাম মনজুর মিয়া (৫৫)। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডের বাসিন্দা।

ট্রেনের যাত্রীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেইল এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর ঝুমুর কান্তি বাউল ট্রেনের শেষ বগিতে ওঠেন এবং একটি জানালার পাশে দাঁড়াতে চান ৷ ওই জানালার পাশের সিটে বসা মনজুর মিয়ার সঙ্গে এ নিয়ে তাঁর কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কিতে রূপ নেয় ৷ এ সময় মনজুর মিয়া ঝুমুর কান্তি বাউলকে লাথি এবং ঘুষি দিলে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। এ সময় বগির অন্য যাত্রীরা ঝুমুর কান্তি বাউলকে নরসিংদী রেলওয়ে স্টেশনে নামিয়ে দিলে ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। স্টেশন কর্তৃপক্ষ ঝুমুর কান্তি বাউলকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বায়েজিদ রাব্বি নামে ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘তুচ্ছ একটা বিষয় নিয়ে এ ঘটনা ঘটেছে। আমরা কোনো কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটি ঘটে যায়। মারা যাওয়া ওই যাত্রী এই ট্রেনে নিয়মিত নরসিংদী থেকে ঢাকাঁ যাতায়াত করতেন।’

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্লাহ বলেন, অভিযুক্ত ব্যক্তিটিকে কমলাপুর রেলওয়ে পুলিশ আটক করেছে। আর নিহতের মরদেহ স্বজনেরা নিজ বাড়িতে নিয়ে গেছেন হাসপাতাল থেকে ৷ পুলিশ নিহতের বাড়িতে পৌঁছেছে, ময়নাতদন্তসহ অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102