বগুড়ার দুপচাঁচিয়ায় ফ্যান ধান পরিষ্কারের সময় হাত বিচ্ছিন্ন হয়ে এক গৃহবধূর মৃত্যু – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বগুড়ার দুপচাঁচিয়ায় ফ্যান ধান পরিষ্কারের সময় হাত বিচ্ছিন্ন হয়ে এক গৃহবধূর মৃত্যু

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২২৭ Time View

মৃত মহিলাটি দুপচাঁচিয়ার গুনাহার ইউনিয়নের পালোপুড়ি গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী রওশনারা।

বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকাল থেকে ফ্যান দিয়ে ধান পরিষ্কারের কাজ করছিলেন রওশনারা। অসাবধানতাবশত কুলা দিয়ে ধান উড়িয়ে পরিষ্কারের সময় ফ্যানে হাত চলে যায় তার।এতে ঘটনাস্থলেই তার বাঁ হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। হাত বিচ্ছিন্ন হওয়াতে তার শরীর থেকে অনেক রক্ত পড়ে যায় এবং মাটিতে লুটিয়ে পড়ে।বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102