ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে তিনজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে একজন প্রার্থী লাপাত্তা – dainikprothombarta    
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার বাসন থানার বিশেষ অভিযানে চাঁদাবাজি, নারী নির্যাতন ও অস্ত্র মামলার ৫ আসামী গ্রেফতার একরাতে ১৭টি পানবরজ ভাঙচুর কালিয়াকৈরে র‍্যাব-১ এর অভিযানে প্রায় ১৭ লাখ টাকার হেরোইন উদ্ধার। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ জনের কারাদণ্ড

ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে তিনজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে একজন প্রার্থী লাপাত্তা

মোঃ জাহাঙ্গীর আলম দিনাজপুর দক্ষিণ জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৩৫ Time View

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে তিনজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে একজন প্রার্থী নির্বাচনী মাঠ হতে লাপাত্তা হয়েছে।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন ৫জুন অনুষ্ঠিত হতে চলেছে। উপজেলা পরিষদ নির্বাচনে ৩জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
শেষ মুহূর্তে অন্য দুজন চেয়ারম্যান প্রার্থী তাদের পোস্টার,ব্যানার,লিফলেট বিতরণসহ গণসংযোগ ও পথসভা সহ সকল প্রচারণা শেষ করে আসলেও একজন চেয়ারম্যান প্রার্থীকে উপজেলা নির্বাচনের জন্য অপেক্ষামান জনগন খুজে পাননি।

নির্বাচনী মাঠ হতে লাপাত্তা প্রার্থীর নাম রফিকুল ইসলাম মন্টু। তার বাড়ি উপজেলার ৭ নং শিবনগর ইউনিয়নে।
উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনারস প্রতীক বরাদ্দ পেয়েছিলেন । প্রতীক পাবার পর থেকে এখন পর্যন্ত তার পক্ষে কোন লোকজনকে বা তাকে উপজেলার কোন জায়গাতে গণসংযোগ করতে দেখা যায়নি। এমনকি তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়না বলে জানান অনেকেই।

তিনি কি বুঝে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তার আসল রহস্যের ব্যাক্ষা কেউ দিতে পারেনি। উপজেলা নির্বাচনে আনারস প্রতিকের প্রার্থীর নির্বাচনী মাঠ থেকে লাপাত্তা হওয়ার বিষয়টি নিয়ে উপজেলার জনমনে কৌতুহলের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102