ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

মোঃ জাহাঙ্গীর আলম দিনাজপুর দক্ষিণ জেলা প্রতিনিধি :
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১৫১ Time View

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: মোঃ মশিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডেন্টাল সার্জেন ডা: সাজেদুর ইসলাম, সি.এইচ.সিপি ও পরিসংখ্যানবিদ সঞ্জয় কুমার রায়, উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সেনেটারি ইন্সেপেক্টর জগদীশ চন্দ্র মহন্ত সহ স্বাস্থ্য কমপ্লেক্স সকল ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং সিনিয়র সকল সেবিকাবৃন্দ ও প্রিন্টমিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নে ১-৫ বছর ১২হাজার ৯৬ জন শিশু, ০৬-১১ মাস ১ হাজার ৫শত ১২ জন ও ফুলবাড়ী পৌরসভায় ১-৫ বছর ৪হাজার ২শত ৮০জন শিশু, ০৬-১১ মাস ৪শত ৯২ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খায়ানোর মধ্যদিয়ে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়। আয়োজনে ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফুলবাড়ী দিনাজপুর। বাস্তবায়নে ছিলেন, জাতীয় পুষ্টিসেবা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102