তাহ্ফিজুল কুরআন বালক/বালিকা মাদরাসা এর উদ্যোগে খতমে কুরআন অনুষ্ঠান – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

তাহ্ফিজুল কুরআন বালক/বালিকা মাদরাসা এর উদ্যোগে খতমে কুরআন অনুষ্ঠান

মাহাবুল ইসলাম ময়মনসিংহঃ
  • Update Time : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১২১ Time View

ঐশী গ্রন্থ আল কোরআন। কোরআন ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ, যা আল্লাহর বাণী। কোরআন অবতীর্ণ হয়েছে হযরত মোহাম্মদ সা. এর উপর। কোরআন এর ফযিলত অপরিসীম। যে কোরআন আমাদেরকে সঠিক পথ দেখায়। যে কোরআন শেষ বিচারের দিন আমাদের জন্য সুপারিশ করবে। যে কোরআনের হিফাজতের দায়িত্ব নিয়েছেন সৃষ্টিকর্তা নিজেই।

এরই মাঝে সিরতা ইউনিয়নের চর ভবানী পুর পশ্চিম খাঁপাড়া, বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন তাহ্ফিজুল কোরআন বালক/বালিকা মাদরাসা এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল খতমে কোরআন অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা হোসাইন আহাম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মোঃ আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর ভবানী পুর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ আনারুল ইসলাম খান, জামিয়া নূর হোসেন দাওরায়ে হাদীস মহিলা মাদরাসা এর প্রিন্সিপাল মুফতী নূরে আলম সিদ্দিকী শিমূল।

উম্মাহাতুল মু’মিনিন মহিলা মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মাছুম বিল্লাহ সোহাগ, আমিনুল ইসলাম মহিলা মাদরাসা এর মুহতামিম মাওলানা মোজাম্মেল হক, শিল্পী হাফেজ আব্দুল্লাহ আল নোমান।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ মোসলেম উদ্দিন, আমিনুল ইসলাম মহিলা মাদরাসা এর নায়েবে মুহতামিম মাওলানা নূর মোহাম্মদ, মোহ দুলাল মিয়া, খোকন মিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন
তাহ্ফিজুল কোরআন বালক/বালিকা মাদরাসা এর মুহতামিম হাফেজ দেলোয়ার হোসাইন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102