বগুড়ায় নমুনা প্রতীকের সাথে ব্যালট পেপারের প্রতীকের মিল না থাকায় সদর উপজেলা ভাইস চেয়ারম্যানের (পুরুষ) ভোট স্থগিত – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বগুড়ায় নমুনা প্রতীকের সাথে ব্যালট পেপারের প্রতীকের মিল না থাকায় সদর উপজেলা ভাইস চেয়ারম্যানের (পুরুষ) ভোট স্থগিত

মোঃ আবু হাসান শিবগঞ্জ বগুড়া প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২১২ Time View

বগুড়ায় নমুনা প্রতীকের সঙ্গে ব্যালট পেপারের প্রতীকের মিল না থাকায় সদর উপজেলা ভাইস চেয়ারম্যানের (পুরুষ) ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এ বিষয়ে জানতে বগুড়ার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও তৃতীয় ধাপের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সৈয়দ আবু ছাইদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম ভোট স্থগিতের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। এর আগে নমুনা প্রতীকের সঙ্গে ব্যালট পেপারে প্রতীকের অমিল থাকার অভিযোগ তোলেন ইফতারুল ইসলাম মামুন নামের এক প্রার্থী।

তিনি আইসক্রিম প্রতীকে বগুড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ভোট করছেন।
তিনি অভিযোগ করে বলেন, আমাকে প্রতীক বরাদ্দের দিন কাঠিওয়ালা আইসক্রিমের ছবি দেয়া হয়৷ সেই প্রতীক নিয়েই আমি প্রচারণা চালাই। আজ ভোট শুরু হওয়ার পর দেখলাম ব্যালটে বরাদ্দ প্রতীকের সাথে মিল নেই। সেখানে ফুলের মত দেখতে কুলফি আইসক্রিম দেয়া হয়েছে। এতে ভোটাররা আমার প্রতীক চিনতে পারছে না। আমি নির্বাচন অফিসে যেয়েও কাউকে পাচ্ছি না।
তিনি আরও বলেন, আমি রিটার্নিং কর্মকর্তাকে ফোন করেছিলাম। তিনি এখন আমাকে ফেসবুকে প্রচার প্রচারণা চালাতে বলছেন। আমি এখন নিরুপায়। আমি কোথায় কি করবো বুঝতেও পারছি না।

এই প্রার্থীর অভিযোগ আমলে নিয়ে সদর উপজেলা ভাইস চেয়ারম্যানের (শুধু পুরুষ) ভোট স্থগিত করা হয়েছে।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, ব্যালট পেপারে প্রতীকের মিল না থাকায় সদর উপজেলার পুরুষ ভাইস চেয়ারম্যানের ভোট স্থগিত করা হয়েছে। তবে নির্বাচন কমিশন থেকে লিখিত চিঠি আসেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102