গাজীপুরে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ – dainikprothombarta    
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার

গাজীপুরে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

মাহাবুল ইসলাম গাজীপুর:
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২১০ Time View

গাজীপুরের লোহাকৈর এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জিএমপির উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মাদ সামছুর রহমান।গ্রেপ্তারকৃত আসামিরা হলেন,পাবনা জেলার মনির মোল্লা, বগুড়া জেলার বাদশা প্রামানিক, গাইবান্ধা জেলার রশিদুল।

উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মাদ সামছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গতকাল রাতে কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকায় বনের ভিতর ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। এই সংবাদের ভিত্তিতে রাতেই কাশিপুর থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে বনের দুদিক থেকে ঘেরাও করলে ডাকাতদল দৌড়ে পালানোর চেষ্টা করে এক পর্যায়ে সেখান থেকে মনির মোল্লা, বাদশা প্রামানিক, রশিদুল নামে তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি বিদেশি রিভলবার, হাইড্রলিক কাটার, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102