বগুড়ার তিন উপজেলায় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বগুড়ার তিন উপজেলায় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

মোঃ আবু হাসান শিবগঞ্জ উপজেলা (বগুড়া )প্রতিনিধিঃ-
  • Update Time : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ২১৩ Time View

রাত পোহালেই বগুড়ার তিন উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে তিন উপজেলার ৩৩২টি কেন্দ্রে ব্যালটবাক্স সহ নির্বাচনী সরঞ্জাম যাচ্ছে।

আজ মঙ্গলবার বেলা ১২ টায় বগুড়া সদর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে সদর উপজেলার ১৪৬ টি কেন্দ্রে ভোটের সরঞ্জাম বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, সহকারী রিটার্নিং অফিসার আছিয়া খাতুন, নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বগুড়ার সদর, শাজাহানপুর ও শিবগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে ৪৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া সদর উপজেলায় ১৪৬টি কেন্দ্রে মোট ৪ লাখ ৩৪ হাজার ২২৯জন, শিবগঞ্জে ১১৪ কেন্দ্রে ৩ লাখ ৩০ হাজার ৯৫জন এবং শাজাহানপুরে ৭২ কেন্দ্রে ২ লাখ ৩২ হাজার ৩১৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বগুড়ার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও তৃতীয় ধাপের নির্বাচনে রিটার্নিং অফিসার সৈয়দ আবু ছাইদ জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102