গাজীপুর মহানগরীর পূবাইলে ঋণের চাপে পরে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন এক যুবক – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

গাজীপুর মহানগরীর পূবাইলে ঋণের চাপে পরে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন এক যুবক

মাহাবুল ইসলাম গাজীপুর:
  • Update Time : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১৯৯ Time View

নিহত যুবক সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার হরিনাকান্দি সুখাইড় বেহেলী গ্রামের মো. ইসলাম উদ্দিনের ছেলে মোহাম্মদ কাওছার (২৭)।

২৭মে রোববার রাতে পূবাইল থানাধীন বসুগাঁও কলেজ গেইট এলাকায় সোলেমান কাজীর ভাড়া বাসায় নিজ রুমে গলায় গামছা পেঁচিয়ে সে আত্মহত্যা করে।

নিহতের স্ত্রী মিতু জানান, আমার স্বামী কিছু দিন পূর্বে পূবাইল কলেজ গেট চায়ের দোকান করে সংসার চালাতো বর্তমানে ২ মাস যাবত বেকার ঋণগ্রস্ত। খাবারের প্রয়োজনে আজ সন্ধ্যায় কাঁচা মালামাল বাজার করে নিয়ে আসেন এবং আমার ছেলে মিহিরের সাথে নিজ ঘরে খেলা করতে থাকেন। পরবর্তীতে নিজ শয়ন কক্ষে আমার তিন বছরের শিশু ছেলে মিহির ইসলামকে নিয়ে খেলা করা অবস্থায় রুমের দরজা লাগিয়ে গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেন।

আমি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পাশের রুমে পাটের তৈরি রশি দিয়ে ঝুরি তৈরি করছিলাম এমন সময় বাচ্চার কান্না শব্দ পেয়ে দরজা বন্ধ অবস্থায় জানালা দিয়ে দেখতে পাই আমার স্বামী সিলিং ফ্যানের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। আমার চিৎকার শুনে স্থানীয় লোকেরা ঘটনাস্থলে এসে তাৎক্ষণিকভাবে পূবাইল থানা পুলিশকে সংবাদ দেয়।

পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান বলেন,আপাতত লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102