দীর্ঘ ৬ মাস বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

দীর্ঘ ৬ মাস বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু

মোঃ জাহাঙ্গীর আলম,দিনাজপুর দক্ষিণ জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১৩৯ Time View

দীর্ঘ ৬ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) বিকেল ৫ টার দিকে ভারত থেকে কাঁচা মরিচ বোঝাই একটি ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। এসব কাঁচা মরিচ ২০০ ডলারে আমদানি করা হচ্ছে।

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা, সোহরাব হোসেন মল্লিক প্রতাব জানান, মেসার্স আশা বানিজ্যালয় নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৯ টন ৮৪০ কেজি কাঁচা মরিচ আমদানি করেছেন। বর্তমানে কাঁচা মরিচ বোঝাই ট্রাকটি বন্দর অভ্যন্তরে অবস্থান করছে। কাস্টমসের যাবতীয় প্রক্রিয়া শেষে দ্রুত ছাড়করণ করা হবে।

মেসার্স আশা বানিজ্যালয়ের, মালিক বাবুল শেখ বলেন, দেশের বাজারে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় হিলি বন্দরের কয়েকজন আমদানিকারক কৃষি মন্ত্রনালয়ে আবেদন করেন। কৃষি মন্ত্রনালয়ের অনুমতি পাওয়ার পর আজ হিলি বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হলো।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারি প্রকৌশলী, ইউসুফ আলী জানান, গেলো বছরের ২৩ শে নভেম্বর হিলি বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি হয়। এরপর ৬ মাস কাঁচা মরিচ আমদানি বন্ধ ছিল।

তিনি আরও বলেন, হিলি বন্দরের কয়েকজন আমদানিকারক ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি চেয়ে কৃষি মন্ত্রনালেয় আবেদন করেন। এ পর্যন্ত ৮ জন আমদানিকারক ৩ হাজার ৫০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102