হিলিতে আওয়ামী মৎস্যজীবী লীগের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

হিলিতে আওয়ামী মৎস্যজীবী লীগের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মোঃ জাহাঙ্গীর আলম দিনাজপুর দক্ষিণ জেলা প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ২১৭ Time View

দিনাজপুরের হাকিমপুর হিলিতে যথাযথ মর্যাদায় বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (২২ মে) সকাল এগারোটায় হিলি বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী মৎসজীবী লীগের আয়োজনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বিশেষ দোয়া করা হয়।

এরপর দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক জসিমুল হক ডিটুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুন উর রশিদ হারুন।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সোহরাব হোসেন প্রতাপ মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রেজা শাহীন, প্রচার সম্পাদক এনামুল হক, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোর্শেদ, উপজেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব মোঃ জিয়াউর রহমান, হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিম, হাকিমপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক মুহিত আহমেদসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102