শিবগঞ্জে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ছয় বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি   – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

শিবগঞ্জে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ছয় বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি  

মোঃ আবু হাসান : শিবগঞ্জ উপজেলা (বগুড়া) প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২৪৩ Time View

বগুড়ার শিবগঞ্জে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোট বর্জনের ও একতরফা উপজেলা নির্বাচনে প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ গ্রহণ করায় ছয় বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২০ মে  শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ আব্দুল ওহাব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানানো হয় মাঝিহট্ট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আকবর আলী, মাঝিহট্ট ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রানা সোনার, আটমূল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তৌহিদুল ইসলাম ঠান্ডা, শিবগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য জাহিদ মন্ডল, আব্দুল মান্নান, শিবগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এবিএম কামরুজ্জামান শাকিকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।

এব্যাপারে শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এ্যাড আব্দুল ওহাব বলেন, আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য ৩য় ধাপে এক দরফা উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত উপেক্ষা করে শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন কার্যক্রমে অংশ গ্রহণ সুস্পষ্ট প্রমাণ থাকায় এবং দলীয় গঠনতন্ত্র লংঘন করায় শিবগঞ্জ উপজেলা বিএনপির অধিনস্থ বিএনপির ৬ নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102