কালিহাতীতে জাল ভোট দেয়ার চেষ্টাকালে এক কিশোর আটক – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কালিহাতীতে জাল ভোট দেয়ার চেষ্টাকালে এক কিশোর আটক

সখিপুর (টাংগাইল) প্রতিনিধিঃ মোঃ আবু বকর সিদ্দিক (অপু)
  • Update Time : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২৫৫ Time View

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেয়ার চেষ্টাকালে রাব্বি (১৫) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। রাব্বি উপজেলার ছাতিহাটি গ্রামের রুহুল আমিনের ছেলে।

মঙ্গলবার (২১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ছাতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ জুলফিকার ইসলাম জানান, বেলা সাড়ে ১২টার দিকে বাহির থেকে ভোটার নম্বরসহ একজন কিশোর একটি স্লিপ নিয়ে ভোট দিতে কেন্দ্রের ভিতরে প্রবেশ করলে তাকে সন্দেহ হয়। পরবর্তীতে আইডেনডিফাই করে দেখা যায় স্লিপের ব্যক্তি সে নয়। বিষয়টি ম্যাজিস্ট্রেটকে অবহিত করলে তাকে আটক করে থানার মোবাইল টিমকে জানাতে বলে। পরে মোবাইল টিম এসে তাকে থানায় নিয়ে যায়।

কালিহাতী থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, আটককৃত ব্যক্তি থানা হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102