ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের জন্য প্রতিক পেলেন যারা – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের জন্য প্রতিক পেলেন যারা

মোঃ জাহাঙ্গীর আলম,দিনাজপুর দক্ষিণ জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১৩৯ Time View

চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের জন্য দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা নির্বাচনে ১০ জন প্রার্থীকে আজ ২০ মে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে । সোমবার (২০ মে) দুপুরে ইউএনও ও সহকারি রিটার্নিং অফিসার মীর মো. আল কামাহ তমাল প্রার্থীদের প্রতীক বরাদ্দ নিশ্চিত করেন।

চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন তিনজন।
চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন পেয়েছেন মোটরসাইকেল প্রতিক। ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সন্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল পেয়েছেন ঘোড়া প্রতিক এবং মোঃ রফিকুল ইসলাম পেয়েছেন আনারস প্রতিক।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী পেয়েছেন চশমা প্রতিক, মো. মকলেছার রহমানে উড়োজাহাজ প্রতিক,মো. মামুনুর রশীদ তালা প্রতীক ও মো. সোলায়মান সরকার পেয়েছেন টিউবওয়েল প্রতিক।

অন্যদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নীরু সামছুন্নাহার পেয়েছেন কলস প্রতিক, মোছা. হাজরা বিবি পেয়েছেন হাঁস প্রতিক ও শিউলী রানী রায় পেয়ছেন ফুটবল প্রতীক।

আগামী ৫ জুন ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলায় ৬৩টি কেন্দ্রে এক লাখ ৫২ হাজার ৪শ’ ৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি সুন্দর ও উন্নয়নমুখী উপজেলা পরিষদ উপহার দিবেন বলে আশা করছেন ফুলবাড়ী উপজেলার সচেতন জনগন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102