বগুড়ায় দুই যুগ পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার – dainikprothombarta    
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার বাসন থানার বিশেষ অভিযানে চাঁদাবাজি, নারী নির্যাতন ও অস্ত্র মামলার ৫ আসামী গ্রেফতার একরাতে ১৭টি পানবরজ ভাঙচুর কালিয়াকৈরে র‍্যাব-১ এর অভিযানে প্রায় ১৭ লাখ টাকার হেরোইন উদ্ধার। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ জনের কারাদণ্ড

বগুড়ায় দুই যুগ পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মোঃ আবু হাসান, শিবগঞ্জ উপজেলা (বগুড়া) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ২১৬ Time View

বগুড়ায় র‌্যাবের অভিযানে ২৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আব্দুর রহিম (৫৫) কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি, বগুড়ার ধুনট উপজেলার প্রতাব খাদুলী এলাকার খলিলুর রহমানের ছেলে।এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সোহেল রানা।

সোমবার (২০ মে) র‌্যাব-১২ বগুড়ার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৮টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার ধুনট থানায় পাঠানো হয়েছে।

উল্লেখ্য যে, ১৯৯৯ সালে মোঃ আব্দুর রহিম তার আপন চাঁচাকে জমিজমার বিরোধে নির্মমভাবে হত্যা করেন। এরপর নিজের পরিচয় গোপন করে ভুয়া এনআইডি তৈরী করে স্ত্রীসহ ঢাকায় বসবাস করতেন। দীর্ঘ ২৪ বছর পর র‌্যাবের তৎপরতায় তাকে সনাক্ত করে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102