টংগীতে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে মিস্ত্রির মৃত্যু – dainikprothombarta    
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

টংগীতে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে মিস্ত্রির মৃত্যু

মাহাবুল ইসলাম গাজীপুর:
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৫০ Time View

গাজীপুরে টঙ্গীতে বৈদ্যুতিক সংযোগের লাইন ঠিক করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে, বুধবার(১৫ ই মে/২৪) ইং দুপুরে, নিহত ব্যক্তির নাম সুমন শেখ (৩৮)। মৃত সুমন শেখ(৩৮) মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার চাষী বালিগাও গ্রামের আবুল শেখের ছেলে।এলাকাবাসী অভিযান নিউজ টিভিকে জানায় – সুমন শেখ টঙ্গী ডেস্কো অফিসের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক সংযোগের কাজ করে আসছিলেন।

বুধবার দুপুরে ডেসকো মেইন লাইন হতে সংযোগ দেয়ার সময় বিদ্যুতায়িত হয়ে সুমন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা সুমনকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতাল এন্ড মেডিকেল কলেজ এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ সুমন শেখ কে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গি পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান দৈনিক প্রথমবার্তা কে জানান -স্বজনদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102