ফেন্সিডিলসহ র‍্যাবের হাতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ফেন্সিডিলসহ র‍্যাবের হাতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ হানিফ মিয়া লালমনিরহাট প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৬৮ Time View

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ১৫০ বোতল ফেনসিডিলসহ ফাতেমা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেন র‍্যাব-১৩ রংপুরের একটি আভিযানিক দল।

রবিবার (১২ মে) সকালে গ্রেপ্তারকৃত ওই নারীকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করেন র‍্যাব-১৩ আভিযানিক দল। এর আগে শনিবার গভীর রাতে ওই উপজেলার খামারভাতি গ্রাম থেকে ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

আটক ওই নারী মাদক ব্যবসায়ী ওই এলাকার রফিকুল ইসলামের স্ত্রী। তার স্বামীও একজন মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।

সূত্রমতে, ওই দম্পতি দীর্ঘদিন ধরে নানা কৌশল অবলম্বন করে মাদক ব্যবসা করে আসছে। র‍্যাব-১৩ রংপুরের একটি টিম তাদেরকে সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখে। পরে শনিবার গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালুয়ে ১৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ ওই নারী মাদক ব্যবসায়ী ফাতেমা বেগমকে গ্রেপ্তার করেন র‍্যাব-১৩ এর আভিযানিক দল। এ সময় তার স্বামী রফিকুল র‍্যাবের উপস্থিতি টেরে পেয়ে সুকৌশলে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি মোঃ ইমতিয়াজ কবির বলেন, ‘এ সংক্রান্ত একটি মামলা হয়েছে। আসামিকে দুপুরের দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102