নজরুল বিশ্ববিদ্যালয়ে শশী ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৫২ শিক্ষার্থী – dainikprothombarta    
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার

নজরুল বিশ্ববিদ্যালয়ে শশী ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৫২ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৩০২ Time View

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৫২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। প্রতিজনকে ৪ হাজার ৬শ ১৫ টাকা করে মোট ২ লাখ ৩৯ হাজার ৯শ ৮০ টাকার বৃত্তি প্রদান করা হয়।

এ উপলক্ষ্যে রোববার (১২ মে) বিকেলে বিশ্ব বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও শশী ফাউন্ডেশনের বাস্তবায়নে বিএনএফ শিক্ষাবৃত্তি অনুষ্ঠান আয়োজন করা হয়।
চেক বিতরণ করে ট্রেজারার ড. আতাউর রহমান বলেন, শশী ফাউন্ডেশন শিক্ষার মতো মহৎ কাজে নিজেদের সম্পৃক্ত করে নিরলস কাজ করে যাচ্ছে। তারা নিয়মিত শিক্ষার্থীদের বৃত্তিসহ শিক্ষা সহায়তা দান করছে। যা সত্যিই একটি মহৎ উদ্যোগ। এ ধরনের কাজে জন্য আমি শশী ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, আজকে যারা বৃত্তির জন্য টাকা দিলেন তারা অনেক মহৎ একটা কাজ করেছেন। এর পরিসর যেন ভবিষ্যতে আরও বৃদ্ধি করা হয় সেদিকটা আপনারা ভেবে দেখবেন। সেই সঙ্গে স্মার্ট বাংলাদেশ তৈরিতে, শিক্ষার উন্নয়নে সরকারী উদ্যোগের পাশাপাশি বেসরকারি সহায়তার হাত আরও বৃদ্ধি করা প্রয়োজন। তাই বেসরকারি উদ্যোক্তাদের আরও বেশি এগিয়ে আসা উচিত।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. নজরুল ইসলাম, কলা অনুষদের ডীন প্রফেসর ড. মুশাররাত শবনম, ত্রিশাল উপজেলা দুর্নীতী প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ, শশী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম কিরণ, অতিরিক্ত পরিচালক (জনসংযোগ) এন্ড পিএস টু ভিসি এস.এম হাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা সিনিয়র সাংবাদিক ও ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মুজিব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102