শরনখোলায় বজ্রপাতে নিহত ২, আহত ৬ – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

শরনখোলায় বজ্রপাতে নিহত ২, আহত ৬

জাকারিয়া শাওন শরণখোলা উপজেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১৪৩ Time View

বাগেরহাটের শরনখোলায় বজ্রপাতে দুইজন শ্রমিক নিহত ও ৬জন আহত হয়েছেন। ১১ মে শনিবার সকাল ১০টার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের চাল রায়েন্দা (বান্ধাঘাটা) এলাকায় ঘটনাটি ঘটে। নিহতরা হলেন পিরোজপুরের পশ্চিম বালিপাড়া গ্রামের আইউব আলী শেখের পুত্র মোস্তফা শেখ (৫৫) ও মোড়েলগঞ্জের কুদঘাটা গ্রামের সুলতান হাওলাদারের পূত্র মিলন শেখ (৩৫)।

স্থানীয়দের সুত্র জানায়, শনিবার সকালে ১১জন শ্রমিক বদনীভাঙ্গা মুসলিম ইট ভাটা থেকে ট্রলারে ইট বোঝাই করে শরণখোলায় আসে। তাফালবাড়ী খালে ঢোকার সময় ভাটিতে ট্রলারটি চরে আটকে গেলে মোস্তফা ও মিলন লাফ দিয়ে উপরে ওঠে। এসময় আচমকা ঝড়বৃষ্টি শুরু হলে তারা একটি টিনসেডে ঝুপড়ি ঘরে আশ্রয় নেয়। মুহুর্তের মধ্যে বজ্রপাতের ঘটনা ঘটলে মিলন ও মোস্তফা ঘটনাস্থলে মারা যায় এবং চাল রায়েন্দা গ্রামের মিন্টু তালুকদারের পুত্র সোহেল (৩০), রশিদ সওদাগরের পুত্র বাবুল (৫০), মুনসুর গাজীর পুত্র খোকন গাজী (৩০), উত্তর সাউথখালী গ্রামের মকবুল হাওলাদারের পুত্র জলিল (৪৫), মধ্য রায়েন্দা গ্রামের জামাল ফরাজীর পুত্র রাসেল (২৮) ও বাবুল হাওলাদারের পুত্র সাগর (৩০) গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহয়তায় নিহত ও আহতদের উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম কামরুজ্জামান খাঁন জানান, নিহতদের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের লোকজনের সহায়তায় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102