নরসিংদী ড্রিম হলিডে পার্কের সামনে বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

নরসিংদী ড্রিম হলিডে পার্কের সামনে বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪
  • ২২০ Time View

নরসিংদীর পাঁচদোনায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও যাত্রীসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে মাইক্রোবাসের আরও ৩ যাত্রী। আজ শনিবার (১১ মে) ভোরে পাঁচদোনার ড্রিম হলিডে পার্কের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো মাইক্রোবাসের চালক সালাম (৪৫) ও যাত্রী পিয়াল (২৩) এবং আহতরা হলো রাজধানী ঢাকার মহাখালী এলাকার আফতাব উদ্দিনের ছেলে আকিব (২৫), সিলেটের হবিগঞ্জের খোরশেদ আলমের ছেলে সাকিব (২৪) ও চট্টগ্রামের পাথরঘাটা এলাকার অনুপের ছেলে অমিত (২৮)। নিহত ও আহতরা সকলেই মাইক্রোবাসে ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, আজ ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে। পরে ভোর ৫টার দিকে পাঁচদোনা ড্রিম হলিডে পার্কের সামনে সড়কের চৈতাব এলাকায় পৌঁছে মাইক্রোবাসটি। এসময় ঢাকা অভিমুখী দ্রুতগতির হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মাইক্রোবাসের। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক সালাম ও পিয়াল নামের এক যাত্রীর মৃত্যু হয়। আহত হয় মাইক্রোবাসে থাকা অপর ৩ যাত্রী।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি চলে যায়। দুর্ঘটনার পরে যাত্রীবাসী বাসটি পালিয়ে যাওয়ার সময় ভুলতা থেকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।

মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই জনের মরদেহ উদ্ধার করে মাধবদী থানার এসআই শাহ আলমের কাছে হস্তান্তর করেছি। এ ঘটনায় আরও ৩ জন যাত্রী আহত হয়েছে। তবে আহতদের আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102