সখীপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বারদের উপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা – dainikprothombarta    
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার বাসন থানার বিশেষ অভিযানে চাঁদাবাজি, নারী নির্যাতন ও অস্ত্র মামলার ৫ আসামী গ্রেফতার একরাতে ১৭টি পানবরজ ভাঙচুর কালিয়াকৈরে র‍্যাব-১ এর অভিযানে প্রায় ১৭ লাখ টাকার হেরোইন উদ্ধার। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ জনের কারাদণ্ড

সখীপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বারদের উপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা

সখিপুর (টাংগাইল) প্রতিনিধিঃ মোঃ আবু বকর সিদ্দিক (অপু)
  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১৫৯ Time View

টাঙ্গাইলের সখীপুরে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম আতিকুর রহমানসহ মেম্বারদের উপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত বিচারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মে) বিকেলে যাদবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে যাদবপুর ইউনিয়ন পরিষদের মেম্বারদের উদ্যােগে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের।

যাদবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বসির আহমেদের সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান খান সোহেল, উপ দপ্তর সম্পাদক আনন্দ মোহন দে, সদস্য আকরাম হোসেন কিসলু, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মীর্জা আনোয়ার হোসেন বাবুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন প্রমুখ।এ সময় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।প্রতিবাদ সভায় বক্তারা হামলার ঘটনায় দোষীদের দ্রুতই আইনের আওতায় আনার দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ার দেন বক্তারা।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল যাদবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্যের ছবি ময়লার ভাগাড়ে ফেলে দেয়ার প্রতিবাদের মানববন্ধন হামলা করা হয়। এতে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102