সেচ পাম্পে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ভাষা সৈনিকের ছেলের মৃত্যু – dainikprothombarta    
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার বাসন থানার বিশেষ অভিযানে চাঁদাবাজি, নারী নির্যাতন ও অস্ত্র মামলার ৫ আসামী গ্রেফতার একরাতে ১৭টি পানবরজ ভাঙচুর কালিয়াকৈরে র‍্যাব-১ এর অভিযানে প্রায় ১৭ লাখ টাকার হেরোইন উদ্ধার। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ জনের কারাদণ্ড

সেচ পাম্পে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ভাষা সৈনিকের ছেলের মৃত্যু

মোঃ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১৬৯ Time View

লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নে সেচ পাম্পে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আজিজার রহমান বাবলু (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ মে) সন্ধ্যায় সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নওদাবাস গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত আজিজার রহমান বাবলু ভাষা সৈনিক মৃত জহির উদ্দিন আহমেদ ভাষানীর বড় ছেলে।

মহেন্দ্রনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহাবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকেলে মৃত আজিজার রহমান জমিতে পানি দেয়ার উদ্দেশ্যে সেচ ঘরে যান। সন্ধ্যা ৬ টার দিকে সেচ ঘর থেকে ধোঁয়া বাহির হওয়া দেখেন পাশের জমির লোকজন। এরপর ঘটনাস্থল থেকে তারা আজিজারকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102